শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নানা বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে সাঈদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি আজ ১৩ জুলাই সোমবার দুপুর আনুমানিক ১টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বেগপাড়ায় ঘটেছে। নিহত সাঈদ ওই ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইসময় সাঈদ সহ অপর এক ছেলে ওই পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে হঠাৎ সাঈদ পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ইউপি সদস্য আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয়

চোরের স্বর্গরাজ্য! সুন্দরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ট্রান্সফর্মার চুরি, অতিষ্ঠ গ্রাহক

error: Content is protected !!

 পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০