বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জব্দকৃত আলামত নিয়ে লুকোচুরি: কাঠগড়ায় বামনডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ

​জব্দকৃত মালামাল আইনানুগভাবে সংরক্ষণের জন্য লিখিত ‘জিম্মানামা’ দিয়েও রক্ষা করেননি নিজের অঙ্গীকার। আদালতের আদেশ তোয়াক্কা না করে জব্দকৃত ‘কাঁকড়া’ (ট্রাক্টর) গাড়িটির অবস্থান গোপন রাখা এবং নেপথ্যে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে গাইবান্ধার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ আব্দুস সবুরের বিরুদ্ধে। আইন রক্ষাকারীর এমন বিতর্কিত ভূমিকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, গত বছরের মার্চ মাসের ১৪ তারিখে মালামাল/আলামত হিসেবে একটি (কাঁকড়া গাড়ি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সবুর নিজের হেফাজতে রাখার নির্দেশ প্রদান করলে উক্ত জিম্মানামায় স্বাক্ষর করেন আব্দুস সবুর।

জিম্মানামায় তিনি অঙ্গীকার করেছিলেন যে, আলামতটি তিনি নিজ হেফাজতে আইনানুগভাবে সংরক্ষণ করবেন, অন্যথায় আইন অনুযায়ী দায়বদ্ধ থাকবেন।

অথচ জিম্মানামায় স্বাক্ষর করার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বর্তমানে ওই জব্দকৃত গাড়িটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অফিসিয়াল কোনো আদেশ বা বৈধ প্রক্রিয়া ছাড়াই আলামতটি ফাঁড়ি থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহলের কাছ থেকে মোটা অঙ্কের ‘অর্থনৈতিক সুবিধা’ গ্রহণ করে ইনচার্জ আলামতটি গায়েব বা হস্তান্তর করেছেন। বর্তমানে গাড়িটি কোথায়, কী অবস্থায় আছে—তার কোনো দৃশ্যমান প্রমাণ না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে।

​একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়ে আদালতের আদেশের বিপরীতে গিয়ে ব্যক্তিগত লাভের আশায় আলামত নিয়ে এমন ‘লুকোচুরি’ করা সরাসরি আইনের লঙ্ঘন। স্থানীয়দের দাবি, জব্দকৃত মালামাল যদি খোদ পুলিশ কর্মকর্তার হেফাজতেই নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষ কার ওপর আস্থা রাখবে? অভিযোগের তীর সরাসরি ইনচার্জের দিকে থাকলেও তিনি এ বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন।

​জব্দকৃত আলামত জিম্মায় নিয়ে সেটি ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করার এই প্রবণতা বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করছে।

এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ঈফফাত জাহান তুলি,র সাথে কথা বললে তিনি জানান জব্দকৃত মালামাল গাড়ি কিংবা যাই হোক তা অবশ্যই থাকতে হবে, তার পরও যেহেতু বিষযটি নিয়ে কথা উঠেছে সেহেতু আমি বিষয়টি তদন্ত করে দেখব।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবিলম্বে তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সচেতন মহলের।

জনপ্রিয়

বৈশাখী আনন্দ শেষে শোকের মাতম: ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ​

error: Content is protected !!

জব্দকৃত আলামত নিয়ে লুকোচুরি: কাঠগড়ায় বামনডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ

প্রকাশের সময়: ১২:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬