বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তাক্ত সাঁওতাল জনপদ: বিচারহীনতার সংস্কৃতি রুখতে এসপি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি প্রদান

​গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের ওপর ভূমিদস্যুদের বর্বরোচিত হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে সংঘটিত এই হামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তার দাবিতে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের নেতৃত্বে সাঁওতাল ও বাঙালি কৃষকদের একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রড ও রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে সিউলি মারডি, লুকাস মুরমু এবং মামালি হাঁসদা গুরুতর আহত হন। আহতরা বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাফায়েল হাঁসদা অভিযোগ করেন, হামলার দিনই গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করা হলেও রহস্যজনক কারণে পুলিশ এখন পর্যন্ত মামলাটি রেকর্ড বা এন্ট্রি করেনি। কোনো আসামী গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে পুরো এলাকায় সাঁওতাল পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

​স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন এমপির নেতৃত্বে সাঁওতাল পল্লীতে হামলায় তিন জন সাঁওতাল নিহত হওয়ার পর থেকেই ওই এলাকায় আদিবাসীদের উচ্ছেদ করতে একটি চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে আতাউর রহমান সাবু, স্বপন শেখ, আব্দুর রউফ বাবুসহ একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে আদিবাসীদের পৈত্রিক জমি গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। এর আগে তারা আদিবাসী শিশুদের স্কুলের খেলার মাঠ দখলের চেষ্টা করলেও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়।

​আদিবাসী নেতারা আক্ষেপ করে বলেন, “আমরা সংখ্যালঘু ও নিরীহ হওয়ার কারণে বারবার নির্যাতনের শিকার হচ্ছি। ভূমিদস্যুদের দাপটে আমরা নিজভূমিতেই আজ পরবাসী। পুলিশ মামলা না নেওয়ায় আমরা হতাশ।”

​সংগ্রাম কমিটির পক্ষ থেকে অনতিবিলম্বে থানায় দাখিলকৃত এজাহারটি রেকর্ড করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল সহ পুলিশ সুপার কার্যালযের সামনে এসে অবস্থান কর্মসুচি পালন করে।

পরে প্রশাসনের আশ্বাসের ভিত্ততে তাদের অবস্থান কর্মর্সুচি প্রত্যাহার করে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি পেশ করে।

সেই সাথে সাঁওতাল জনগোষ্ঠী ও ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দ্রুত আসামীদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এ সময় বক্তব্য রাখেন এ্যাড সিরাজুল ইসলাম বাবু,
জাহাঙ্গির কবির তনু, হাসন মোর্শেদ দিপন,রজত কান্তি বর্মন, অভিজিৎ সাহা সহ সাওতাল নেতৃবৃন্দ।

জনপ্রিয়

ভবিষ্যতের তারকা খোঁজার লড়াই: গাইবান্ধায় জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন

error: Content is protected !!

রক্তাক্ত সাঁওতাল জনপদ: বিচারহীনতার সংস্কৃতি রুখতে এসপি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময়: ০১:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬