রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলার উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন শেষে অতিথিরা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে অতিথিরা মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সাথেও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ,গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান,মাইটিভির সাংবাদিক মশিউর রহমান বাবু, বিপ্লব, মুনসহ অন্যান্যরা।

এ মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের ২০টি স্টল স্থাপন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্ত অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ বই মেলা চলবে।

জনপ্রিয়

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

error: Content is protected !!

অমর একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশের সময়: ০৮:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫