মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবকের কারাদণ্ড 

বিশেষ প্রতিতিধি: কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মন্ডল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে

আজ  কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, টিআরসি পদে নিয়োগ পরীক্ষার লিখিত অংশ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়। পরীক্ষার্থী মো. রাশেদুল ইসলাম (রোল নং: ১৭১০১৯৬) এর পরিবর্তে বিক্রম মন্ডল নামে ওই যুবক প্রবেশের চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। এসময় মেইন গেটে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

পরে আটককৃত বিক্রম মন্ডল নিজের প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তার বাড়ি নওগাঁ জেলার পেরশা থানার কামারধা গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান জানান, “মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। আজকের ঘটনাই এর প্রমাণ। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। তিনি আরও জানান, নিয়োগ পরীক্ষায় নকল বা প্রতারণার বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

তালাক দিয়েও শেষ রক্ষা হয়নি, সাবেক স্ত্রীকে ধর্ষণের দায়ে সাবেক স্বামী গ্রেফতার!

error: Content is protected !!

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবকের কারাদণ্ড 

প্রকাশের সময়: ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫