সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএস ৩৭তম ব্যাচের ৩ এসিল্যান্ড প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি : দেশের বিভিন্ন বিভাগের ন্যায় গাইবান্ধা জেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন – গোবিন্দগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সুন্দরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান এবং সাঘাটা উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

বিসিএস ৩৭তম ব্যাচের ৩ এসিল্যান্ড প্রত্যাহার

প্রকাশের সময়: ০৮:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫