বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চবি ছাত্রদলে গাইবান্ধার দাপট – নেতৃত্বে ১৩ তরুণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে ঝলমলে উপস্থিতি দেখিয়েছে গাইবান্ধার তরুণ শিক্ষার্থীরা। সদ্য ঘোষিত এই কমিটিতে জেলার বিভিন্ন উপজেলার মোট ১৩ জন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক নবীন স্বাক্ষরিত এই তালিকা প্রকাশিত হয় গত ২৯ অক্টোবর।

নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিলোসফি বিভাগের ফিরোজ কবির চৌধুরী, ইতিহাস বিভাগের জাকির হোসেন জয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সৈয়দ মো. ইমতিয়াজ বাধন এবং ইংরেজি বিভাগের হাসান জোবায়ের ওমর হিমেল।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুক্তাদির রহমান মুনিম। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাদমান আহমেদ সাকিব, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নাইমুর রহমান এবং সহ-যোগাযোগ সম্পাদক আসিফ ইফতেখারসহ আরও কয়েকজন গাইবান্ধার শিক্ষার্থী।

গাইবান্ধা জেলা থেকে একযোগে এতজন শিক্ষার্থীর অন্তর্ভুক্তিতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা।

নবনির্বাচিত ছাত্রনেতারা জানিয়েছেন, তারা সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করতে কাজ করবেন। পাশাপাশি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই নতুন কমিটিতে গাইবান্ধার সক্রিয় উপস্থিতি ভবিষ্যতে জেলার রাজনীতিতে নতুন নেতৃত্ব সৃষ্টির ভিত্তি গড়ে তুলবে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

error: Content is protected !!

চবি ছাত্রদলে গাইবান্ধার দাপট – নেতৃত্বে ১৩ তরুণ

প্রকাশের সময়: ১০:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫