মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাকসু নির্বাচন বানচালের অপচেষ্টা, দ্রুত তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তোলেন।

শিক্ষার্থীরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দীর্ঘ লড়াই, সংগ্রাম, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৫ সালের ২৮ অক্টোবর মহামান্য চ্যান্সলরের আদেশক্রমে “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯”-এ ব্রাকসু সংযোজন করে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল গেজেট প্রকাশ পেলেই ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়া হবে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে গেজেট প্রকাশের পর আমরা দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাই। উপাচার্য মহোদয়ও এ বছরই ব্রাকসু নির্বাচন আয়োজনের আশ্বাস দেন এবং আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একটি মহল ছাত্র সংসদ আইন সংশোধনের দাবি তুলে নির্বাচন বিলম্বিত ও বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

তারা আরও বলেন, “আমরা স্বীকার করি আইনটি শতভাগ নিখুঁত নয়; কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন আছে। তবে তা নির্বাচন আয়োজনের অন্তরায় নয়। ব্রাকসু প্রতিষ্ঠার পর আইনটি প্রয়োজনমতো সংশোধন করা সম্ভব।”

শিক্ষার্থীরা অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় নিজেদের অধিকার আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বসতভিটার সীমানা বিরোধে নৃশংস হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় এজাহার

error: Content is protected !!

ব্রাকসু নির্বাচন বানচালের অপচেষ্টা, দ্রুত তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

প্রকাশের সময়: ০১:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫