সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তাদির, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রুপাল মিয়া এবং কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, শফিকুল ইসলাম বেবু, গোলাম মাওলা সিরাজসহ অন্যান্য সাংবাদিকরা।

মতবিনিময় সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

সভায় নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব ও কর্মপরিধি, সাংবাদিক পরিচয়পত্র, যানবাহনের (গাড়ি ও মোটরসাইকেল) স্টিকার সংগ্রহসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দেনার দায়ে নিখোঁজ হরিদাসের ১৬ বছর পর কোটিপতি রূপে প্রত্যাবর্তন: অলৌকিক উত্থান নাকি অপরাধ জগতের অন্ধকার হাতছানি!

error: Content is protected !!

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

প্রকাশের সময়: ০৭:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬