শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার, তদন্তে বোম ডিসপোজাল ইউনিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারকোনা বাজার এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে বারকোনা বাজার এলাকায় কৌটা আকারের একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঘাটা থানা পুলিশ।

 পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছায় এবং তারা যৌথভাবে স্থানটি ঘিরে রাখে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের দোকানপাট বন্ধ করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

পরে বিষয়টি রংপুরের বোম ডিসপোজাল ইউনিটকে অবগত করা হলে তারা ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান মুঠো  ফোনে  জানান, ‘স্থানীয়রা একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে ককটেল সাদৃশ্য একটি কৌটা দেখতে পান।

পরে বিষয়টি রংপুরের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তাদের একটি টিম এসে সেটি উদ্ধার করে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করছে। তারা এখনো কিছু জানায়নি। পরীক্ষা -নিরীক্ষা শেষে তারা আমাদেরকে জানালে বিস্তারিত নিশ্চিত করে বলা যাবে।’

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

গাইবান্ধায় ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার, তদন্তে বোম ডিসপোজাল ইউনিট

প্রকাশের সময়: ০৬:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬