বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘তিশা ফাউন্ডেশন,দিশেহারা শত শত গ্রাহক ​

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছে ‘তিশা ফাউন্ডেশন’ নামক একটি কথিত এনজিও। গত কয়েকদিন ধরে সংস্থাটির কার্যালয় তালাবদ্ধ থাকায় এবং কর্মকর্তাদের ফোন বন্ধ পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শত শত আমানতকারী। সঞ্চিত টাকা হারিয়ে অনেকে এখন আহাজারি করছেন।

​গাইবান্ধা শহরের ‘সুখ-শান্তির বাজার’ এলাকায় তিশা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি। সংস্থাটির ভিজিটিং কার্ড অনুযায়ী, শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন মোঃ জসীম মিয়া। স্থানীয়দের অভিযোগ, কোনো বৈধ অনুমোদন ছাড়াই সংস্থাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল।

​​ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিশা ফাউন্ডেশন মূলত ক্ষুদ্র সঞ্চয় এবং মাসিক মেয়াদী আমানতের ওপর অস্বাভাবিক মুনাফার লোভ দেখাত।

​​​শুরুতে কয়েকজনকে নিয়মিত মুনাফা দিয়ে বিশ্বস্ততা অর্জন করে তারা। এরপর যখন আমানতের পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যায়, তখনই তারা মূলধন নিয়ে লাপাত্তা হওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে।

​​সরেজমিনে ‘সুখ-শান্তির বাজার’ এলাকায় সংস্থাটির অফিসে গিয়ে দেখা যায়, মূল ফটকে বড় তালা ঝুলছে। আশেপাশের ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে এলাকায় দেখা যাচ্ছে না। শাখা ব্যবস্থাপক জসীম মিয়ার মোবাইল নম্বরে (০১৩৩০-৮০০৬৯৪) বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।

​ভুক্তভোগী এক নারী কান্নায় ভেঙে পড়ে বলেন, “মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো দুই লাখ টাকা এখানে রেখেছিলাম। এখন অফিস তালাবদ্ধ দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।”

​​এলাকার সচেতন মহলের দাবি, কীভাবে একটি ভুঁইফোড় এনজিও প্রশাসনের নাকের ডগায় কোনো বৈধতা ছাড়াই কার্যক্রম পরিচালনা করে কোটি টাকা হাতিয়ে নিল, তা খতিয়ে দেখা দরকার।

​ভুক্তভোগীরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতারক চক্রের মূল হোতাদের গ্রেপ্তার এবং তাদের কষ্টার্জিত টাকা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জনপ্রিয়

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘তিশা ফাউন্ডেশন,দিশেহারা শত শত গ্রাহক ​

error: Content is protected !!

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘তিশা ফাউন্ডেশন,দিশেহারা শত শত গ্রাহক ​

প্রকাশের সময়: ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬