শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহ’ত

গোবিন্দগঞ্জ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবক (আনুমানিক বয়স ৩০-৩৫) নিহ’ত হয়েছেন। শুক্রবার  রাত ২টার দিকে ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন অথবা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। তারা নিহ’ত যুবকের ম’রদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, নিহ’ত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ম’রদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহ’ত

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহ’ত

প্রকাশের সময়: ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬