
গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ মে, ২০২৬) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এই সভাটি আয়োজিত হয়।

গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সংগঠনের আওতাধীন গাইবান্ধা সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে জেলা কমিটির আহবায়ক খাদেমুল ইসলাম খুদির স্বাগতম বক্তব্যের পরই বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টি
গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: রাহাদ ইবনে শহীদ,যুগ্ন আহবায়ক মাহমুদ নাসের,সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম,ছাত্র শক্তির মুখ্য সংগঠক আবু জর গিফারী রাফি সহ অন্যান্নরা।

বক্তারা বলেন, আদর্শিক ও সুসংগঠিত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কোনো বিকল্প নেই। দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সদর উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে এই সংগঠনের আর্দশে অনুপ্রানীত হয়ে শহরের বিভিন্ন এলাকার এবং বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মি জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেন।
নিজস্ব প্রতিবেদক 












