বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

খুলনা মহানগরীতে দায়িত্ব পালন শেষে আড্ডারত সাংবাদিকদের লক্ষ্য করে আকস্মিক ও বর্বরোচিত গুলি ছুড়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিন ব্যুরো প্রধানসহ চার গণমাধ্যমকর্মী। এ ঘটনায় ছররা গুলির আঘাতে এক সাংবাদিক আহত হয়েছেন।

​এদিকে, সাংবাদিকদের ওপর এমন ফিল্মি স্টাইলে প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ (BJPC)। একই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে এক স্থানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন গণমাধ্যমকর্মী। এ সময় হঠাৎ করেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​রকিবুল ইসলাম মতি (খুলনা প্রতিনিধি, এসএ টিভি),রাফিউল ইসলাম টুটুল (সাংবাদিক, স্টার নিউজ)​সৈয়দ রানা কবীর (সাংবাদিক, আমাদের সময়) এরা অল্পের জন্য রক্ষা পেলেও  দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলির আঘাতে সাংবাদিক আওয়াল সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় গঠিত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম অধিকার সংগঠন ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ (BJPC) এক বিবৃতিতে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

​গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে এ ধরনের সশস্ত্র হামলা শুধু সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপরও এক নগ্ন ও সরাসরি হুমকি।

​বিবৃতিতে BJPC নেতৃবৃন্দ বলেন, খুলনাসহ সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অবিলম্বে আহত সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং হামলার সাথে জড়িত মূল হোতাসহ সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

​প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে BJPC স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে সংগঠনটি দেশের সমগ্র সাংবাদিক সমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

জনপ্রিয়

error: Content is protected !!

সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে গুলি: অল্পের জন্য রক্ষা পেলেন ৪ গণমাধ্যমকর্মী, BJPC-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের সময়: ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬