শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে গ্রেফতার হলো জেলা আ.লীগ নেতা মতিয়ার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবন্দী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আসমত সরকারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে একটি সিআর (নালিশি) মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া তার বিরুদ্ধে একটি পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল রাতে মহিষবন্দী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসানুল কবির জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আইনগত প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আ.লীগ নেতা মাহাবুব প্রধান গ্রেফতার, পাঠানো হলো আদালতে

error: Content is protected !!

মধ্যরাতে গ্রেফতার হলো জেলা আ.লীগ নেতা মতিয়ার

প্রকাশের সময়: ১১:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬