শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ‘পুরাতন বাজার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গাইবান্ধা মডার্ন হাই স্কুল মাঠে শুরু হয়েছে ‘পুরাতন বাজার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

​টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং শহর বিএনপির সভাপতি জনাব শহিদুজ্জামান শহীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার কমিটির সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজু এবং গাইবান্ধা শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মোঃ ওমর ফারুক (ফরিদুল)।

​খেলা দেখতে মডার্ন হাই স্কুল মাঠে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। উদ্বোধনী ম্যাচে দলগুলোর টানটান উত্তেজনাকর লড়াই পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি করে। আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনপ্রিয়

ভোটের আগেই চরে রাজনীতির পারদ: ফুলছড়িতে বিএনপি নেতার পোস্টার ছেঁড়াকে ঘিরে তোলপাড়

error: Content is protected !!

জমকালো আয়োজনে ‘পুরাতন বাজার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬