সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবসমাজ ধ্বংসের কারিগর মিজানুর খাঁচাবন্দি: সোজা কারাগারে পাঠাল আদালত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্বনাশা অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে মোঃ মিজানুর রহমান (৩০) নামে এক জুয়াড়িকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।

​গেল শনিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার বড়শাও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

​পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনলাইন জুয়াসহ সর্বনাশা ডিজিটাল আর্থিক অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিশেষ নজরদারি চলছে। মোবাইল ফোনে নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ ও অ্যাকাউন্ট পরিচালনা বা আর্থিক লেনদেনের প্রমাণ মিললেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​সম্প্রতি বিভিন্ন বিদেশি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অনলাইন জুয়ার বিস্তার ঘটেছে, যার ফলে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। এসব অপরাধচক্রের সাথে যুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

​আদালতের নির্দেশে মিজানুরকে জেলা কারাগারে পাঠানো হলেও, তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুনির্দিষ্ট ধারা এবং চক্রের অন্য হোতাদের বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত চালাচ্ছে।

জনপ্রিয়

সাংবাদিককে হাতকড়া পরানো নিয়ে তীব্র ক্ষোভ, মুক্তির দাবি

error: Content is protected !!

যুবসমাজ ধ্বংসের কারিগর মিজানুর খাঁচাবন্দি: সোজা কারাগারে পাঠাল আদালত

প্রকাশের সময়: ০৬:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬