বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ড্রেজিং সিন্ডিকেট: ব্রহ্মপুত্র গিলে খাচ্ছে বালুখেকোরা, তদন্ত চান স্থানীয়রা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৮:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নদীর পাড়ে কেবল সূর্য উঠছে, তখনই শুরু হয় তড়িঘড়ি বালু কাটার প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা—মাত্র এক ঘণ্টার ব্যবধানে হাজার হাজার সেফটি বালু তুলে নেওয়া হচ্ছে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার ও ফুলমিয়ার বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে।

​অভিযোগ উঠেছে, সুনির্দিষ্ট কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে প্রতিদিনের এই ‘অপারেশন’ চালাচ্ছে স্থানীয় একটি চক্র। এতে নদীর পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভাঙন আতঙ্কে রাত কাটাচ্ছেন তীরবর্তী শত শত পরিবার।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, “চোখের সামনে এভাবে নদীতীর ধ্বংস করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।” তারা এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরের সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন। বালু উত্তোলনের সঠিক পরিমাণ নির্ধারণ, অনুমোদন যাচাই এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন সমাজ।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ড্রেজিং সিন্ডিকেট: ব্রহ্মপুত্র গিলে খাচ্ছে বালুখেকোরা, তদন্ত চান স্থানীয়রা

error: Content is protected !!

সুন্দরগঞ্জে ড্রেজিং সিন্ডিকেট: ব্রহ্মপুত্র গিলে খাচ্ছে বালুখেকোরা, তদন্ত চান স্থানীয়রা

প্রকাশের সময়: ০৮:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬