রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অবৈধ গ্যাস মজুতের রমরমা ব্যবসা: অভিযানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, মালিক-কর্মচারী কারাগারে

গাইবান্ধায় অবৈধভাবে এলপিজি বা রান্নার গ্যাস মজুত করার অভিযোগে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে মোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

​আজ রোববার (১ নভেম্বর) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে এক প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাঁকে আরও সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই অভিযানে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী আশরাফুল উদ্দৌলা ইসলাম ও আব্দুর রহিমকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এই প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।

​এদিকে একই দিন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে মণ্ডল সহজ গ্যাস ফিলিং স্টেশনে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। অভিযানে অনিয়ম ও অবৈধ মজুতের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।

​দুইটি পৃথক অভিযানে মোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ গ্যাস মজুত ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

error: Content is protected !!

গাইবান্ধায় অবৈধ গ্যাস মজুতের রমরমা ব্যবসা: অভিযানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, মালিক-কর্মচারী কারাগারে

প্রকাশের সময়: ০৬:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬