রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগকে ছাড়, বিএনপি-জামায়াতের প্রতিষ্ঠানে জরিমানা! এসিল্যান্ডের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে তোলপাড়

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার দত্তের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার এবং তাঁর দ্রুত অপসারণের দাবিতে আজ দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার দত্ত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মনোভাব পোষণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া ভূমি সেবা দেওয়ার নামে নানা জটিলতা সৃষ্টি এবং ভ্রাম্যমাণ অভিযানের নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করাই তাঁর মূল পেশায় পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা।

“ভূমি অফিসে সেবা নিতে গেলেই নানা অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। আমরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার অবিলম্বে অপসারণ চাই।

এসময় আরও বক্তব্য রাখেন হামিদুর রহমান বিপু, সুজন মন্ডল, জাভেদ মিয়া, শাহ আলম মন্ডলসহ অন্যান্য ভুক্তভোগীরা। অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে সাঘাটা উপজেলা থেকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

error: Content is protected !!

‘আওয়ামী লীগকে ছাড়, বিএনপি-জামায়াতের প্রতিষ্ঠানে জরিমানা! এসিল্যান্ডের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে তোলপাড়

প্রকাশের সময়: ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬