বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হয়।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মণ্ডল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্বেচ্ছাসেবক দল ও এর বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​মিছিল শেষে পৌর শহরের চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করা হচ্ছে। অবিলম্বে এস এম জিলানীর বাড়িতে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জনপ্রিয়

বেপরোয়া মোটরসাইকেলে নিভল ছোট্ট হুমায়রা জীবনপ্রদীপ

error: Content is protected !!

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময়: ০৭:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬