মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির লেবুর ৩ মাসের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে লেবু মিয়া (দুলা মিয়ার ছেলে) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়াকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন নিয়মিত ও কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকার যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হবে।

জনপ্রিয়

বিএনপি নেতার সুপারিশে ছাত্রলীগ নেতার নামে ফ্যামিলি কার্ড বরাদ্দের অভিযোগ

error: Content is protected !!

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির লেবুর ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময়: ০১:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬