মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় স্বস্তি: গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর

​গাইবান্ধা সদর হাসপাতালের সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের উদ্যোগে একটি অত্যাধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

​আজ মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো আনুষ্ঠানিকভাবে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে মেশিনটি হস্তান্তর করেন।

​ইসিজি মেশিন হস্তান্তরকালে সংসদ সদস্য বলেন,​”রোগীসেবা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

​ইসিজি মেশিন হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে একটি ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
​এসময় উপস্থিত ছিলেন,​অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক — প্রশাসক, গাইবান্ধা জেলা পরিষদ ও সভাপতি, জেলা বিএনপি,​মাহামুদুন নবী টিটুল — সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ​ডা. মো. রফিকুজ্জামান — সিভিল সার্জন, গাইবান্ধা,​ডা. মো. শহিদুল্লাহ — তত্ত্বাবধায়ক, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ​এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​স্থানীয়রা জানান, হাসপাতালে নতুন ইসিজি মেশিন যুক্ত হওয়ায় এখন থেকে কম খরচে ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ পাবেন সাধারণ মানুষ, যা স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।

জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় স্বস্তি: গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর

error: Content is protected !!

স্বাস্থ্যসেবায় স্বস্তি: গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর

প্রকাশের সময়: ০২:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬