শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণের মাংস সহ চোরা শিকারী আটক

 মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : মোংলায় ৩৪ কেজি হরিণের মাংস সহ এক চোরাশিকারীকে আটক করেছে পুলিশ। নৌকায় বহনকালে গতকাল বিকালে চটেরহাট বাজার সংলগ্ন খাল থেকে মনিরুল শেখ(২৭) নামের এক যুবককে আটক করা হয়। হরিণের মাংস সহ আটক যুবক মনিরুল রামপাল উপজেলার কাঠালিয়া গ্রামের ইউনুছ শেখের পূত্র। মোংলার চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, আই রবিউল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪ টায় গোঁপন সংবাদের ভিত্তিতে চটেরহাট বাজার সংলগ্ন খালে সুন্দরবন থেকে আসা একটি নৌকাকে চ্যালেঞ্জ করে পুলিশ। এ সময় নৌকার ভিতরে তল্লাশী চালিয়ে ৩৪ কেজি মাংস জব্ধ সহ মনিরুল নামের এক চোরা শিকারীকে আটক করে। ওই নৌকায় থাকা ইয়াছিন নামের অপর এক চোরাশিকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এস, আই রবিউল ইসলাম আরও জানান, শিকারী চক্রটি সুন্দরবনের অভ্যন্তর থেকে মায়াবি চিত্রা হরিণ শিকার করে মাংস বাজারজাত করার জন্য লোকালয় পাচার করছিল। 

জনপ্রিয়

চোরের স্বর্গরাজ্য! সুন্দরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ট্রান্সফর্মার চুরি, অতিষ্ঠ গ্রাহক

error: Content is protected !!

হরিণের মাংস সহ চোরা শিকারী আটক

প্রকাশের সময়: ১২:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০