শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪ শিশুকে যৌন নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর গত রোববার রাতে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রশীদ ওই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের ন্যায় রোববার ওই চার শিশু শিক্ষার্থী কুরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। এ ঘটনায় শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।

জনপ্রিয়

মধ্যরাতের নাটক: সেনা সদস্যের নববধূকে জোর করে তালাক দেওয়ার চেষ্টা, নেপথ্যে প্রভাবশালী চক্র!

error: Content is protected !!

৪ শিশুকে যৌন নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের সময়: ০১:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০