বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার আস্ফালন”পুলিশ আমাদের কিছু করতে পারবে না”, রংপুরে অস্ত্র উঁচিয়ে জমি দখল ও লাশ গুমের হুমকি

রংপুর মহানগরীতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ৫৯ শতক পৈত্রিক সম্পত্তি জবরদখল, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া এবং বাধা দিলে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী  রোকনুজ্জামান ও তার ভাই রায়হানুজ্জামান প্রতিকার চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন।

অভিযোগে বলা হয়েছে, বিবাদী মামুনুর রশিদ বাবু (যিনি হাজীরহাট থানা যুবদলের সদস্য সচিব হিসেবে পরিচিত) তার রাজনৈতিক পদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীদের পৈত্রিক সম্পত্তি গ্রাস করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক হামলা ও জবরদখল অব্যাহত রাখলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আবেদনে সুনির্দিষ্টভাবে তিনটি বড় সহিংসতার ঘটনার উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বর মাসে বিবাদী ও তার দলীয় ক্যাডার বাহিনী সীমানা নির্দেশক সাইনবোর্ড উপড়ে ফেলে এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে হাজীরহাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা বিবাদীকে আরও বেপরোয়া করে তোলে। দ্বিতীয়ত গত ২১শে মার্চ গভীর রাতে বিবাদীরা খুঁটি ও নেট জাল দিয়ে জোরপূর্বক জবরদখলের চেষ্টা চালায়। থানায় পুনরায় অভিযোগ করা হলে পুলিশ একটি নন-এফআইআর প্রসিকিউশন (নং- ২৫/২৬) দাখিল করে দায় সারে, কিন্তু বাস্তবে জবরদখল থেকে বিবাদীকে বিরত রাখার কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ১৪ই এপ্রিল সন্ধ্যা ৬টায় বিবাদী মামুনুর রশিদ বাবু সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ভুক্তভোগীদের জমিতে প্রবেশ করেন। তাদের ভোগদখলীয় দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়। বাধা দিতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয় এবং প্রকাশ্য হুমকি দিয়ে বলা হয়— “পুলিশ ও প্রশাসন আমাদের কিছু করতে পারবে না, বেশি বাড়াবাড়ি করলে লাশ গুম করে ফেলা হবে।”

একাধিকবার থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাজনৈতিক সহিংসতার ভয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সুনির্দিষ্ট বিচার না পাওয়ায় সাধারণ নাগরিকরা আজ নিজ রাষ্ট্রে অসহায় বোধ করছেন।

​জমির বিবরণ অনুযায়ী, রংপুর জেলার হাজীরহাট (আরপিএমপি) থানার অধীন মৌজা উত্তম, জে.এল নং- ৫২, নামজারি খতিয়ান নং- ৩৬৬৬, দাগ নং- ৯৩৪৩-এর মোট ৫৯ শতক জমিতে এই জবরদখলের অপচেষ্টা চলছে।

​এমতাবস্থায় রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ এবং সাধারণ নাগরিকের জীবন ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের সরাসরি হস্তক্ষেপ ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

জনপ্রিয়

error: Content is protected !!

যুবদল নেতার আস্ফালন”পুলিশ আমাদের কিছু করতে পারবে না”, রংপুরে অস্ত্র উঁচিয়ে জমি দখল ও লাশ গুমের হুমকি

প্রকাশের সময়: ০২:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬