বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারি পুটুকে প্রধান আসামি করে বিএনপি অফিসে বর্বরোচিত হামলা ও  বিস্ফোরক দ্রব্য আইনে মামলা 

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ও অপরাধী চক্রের হোতা মো. এখলাছুর রহমান পুটুকে প্রধান আসামি করে ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এই এজাহার দাখিল করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে দশটায় গিদারি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানাসহ দলীয় নেতাকর্মী যখন পার্টি অফিসে মাদকবিরোধী সেমিনার করছিলেন, সেই সময় কুখ্যাত মাদক কারবারি এখলাছুর রহমান পুটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিশাচের মতো হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা অফিস ভাঙচুর করে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ও দলীয় ব্যানার অবমাননা করে ছিঁড়ে ফেলে। এ সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতিকর পরিবেশের সৃষ্টি করে।

বর্বর এই হামলায় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং কবীর হোসেনসহ বেশ কয়েকজনকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কবীর হোসেনকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গিদারি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এই এজাহার দায়ের করেছেন।

জনপ্রিয়

error: Content is protected !!

মাদক কারবারি পুটুকে প্রধান আসামি করে বিএনপি অফিসে বর্বরোচিত হামলা ও  বিস্ফোরক দ্রব্য আইনে মামলা 

প্রকাশের সময়: ০৩:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬