বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় অবৈধ বালু মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার সাঘাটায় অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (২৮ অক্টোবর) বিকেল  ৫টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. আলমগীর হোসেন (৪৫)।

​জানা যায়, বিভিন্ন সংবাদপত্রে সাঘাটায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের পর এ অভিযান চালানো হয়। সাঘাটা থানা পুলিশের উপস্থিতিতে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করায় অভিযুক্ত ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সামনে প্রকাশ্যে ধূমপান করায় শ্যামলেন্দু মোহন রায় (জিবু)-কে দুই ঘণ্টার কারাদণ্ড

error: Content is protected !!

সাঘাটায় অবৈধ বালু মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময়: ০৬:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬