মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী শাশুড়ির দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যূ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে স্বামী শাশুড়ির দেওয়া আগুনে ১ মাস  ১৬ দিন মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে  গৃহবধু  মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ নিহতের স্বামী ও শাশুড়ির দেওয়া আগুনে দগ্ধ হয়ে ঐ গৃহবধূ গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে মৃত্যূ হয়।

নিহত স্বর্ণা রাণী টঙ্গিবাড়ী উপজেলার নসংঙ্কর গ্রামের কৃষ্ণ সরকারের মেয়ে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ই সেপ্টেম্বর ২০২৩ ইং উত্তর কামারখাড়া গ্রামের মিজি বাড়ির দিলিপ রায়ের ছেলে দিপ্ত রায় স্বর্ণা রানীকে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর হতেই দিপ্ত ও তার মা, স্বর্ণা রানিকে বাবার বাড়ি হতে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ ও মারধর করতে থাকে। স্বর্ণা বিষয়টি তার পরিবার ও আত্নীয় স্বজনকে একাধিকবার জানায়। পরে ৩০ জুলাই সকালে যৌতুকের দাবীতে স্বর্ণাকে মারধর করে তার শরীরে আগুন ধরিয়ে দেয় তার স্বামী ও শাশুড়ি। স্বর্ণা আগুনে গুরুতর দগ্ধ হলে স্বর্ণার আত্নীয় স্বজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সেখা হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে ১ মাস ১৬ দিন চিকিৎসাধিন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগ তার স্বামী ও শাশুড়ি  নিহতের শরীরে আগুন দিয়েছে। ওই নারী মারা যাওয়ার পরে আমাকে ঢাকা  হতে ফোন দিয়েছিল। আমি বলেছি যেহেতু পরিবারের অভিযোগ আছে সেহেতু মরদেহ ময়নাতদন্ত করতে হবে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

১৭.০৯.২০২৪

জনপ্রিয়

রঙ বদলের’ চমক: আওয়ামী লীগের ফুল থেকে বিএনপির মনোনয়ন দৌড়ে শামসুল আলম!

error: Content is protected !!

স্বামী শাশুড়ির দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যূ

প্রকাশের সময়: ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪