বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা ছাত্রদলের আয়োজনে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: “জেগেছে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ দেশ,তারুণ্যের উচ্ছ্বাসে গড়বো সাম্য-মানবিক বাংলাদেশ” এই শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির হিসেবে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ” শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে এ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক এর পরিচালনায় এ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধা জেলা বিএনপির প্রধান সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টুটুল।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আরেম,ইমাম হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল,পৌর ছাত্রদলের আহবায়ক সুজন পাটোয়ারী, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদসহ অন্যান্যরা। এ টুর্নামেন্টে পৌর শহর ছাত্রদল চ্যাম্পিয়ান ও সদর উপজেলা ছাত্রদল রানার্সআপ হয়েছেন।

জনপ্রিয়

ইউএনওর ‘লাঠি-সংস্কৃতি’তে স্তম্ভিত জেলাবাসী,প্রশাসনিক সেবা নাকি ক্ষমতার দাপট?

error: Content is protected !!

জেলা ছাত্রদলের আয়োজনে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশের সময়: ০৭:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫