শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাবলীগ জামাতের উভয় পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি: তাবলীগ জামাতের উভয় পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সচেতন ছাত্র সমাজের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের ছাত্র মোঃ জোবায়ের। তিনি জানান, উভয় পক্ষই যেন তাদের সবোর্চ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করে উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা হয়, সেই সাথে দেশের সাম্প্রতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকা সহ ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত সকল অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার সহ ৩ টি দাবি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মোহাম্মদ আলী, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম, পলাশবাড়ী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মহাসিন ইসলাম, ভার্সিটির পরিক্ষার্থী মোঃ আপেল মিয়া, কামারজানী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র মোঃ শরিফুল ইসলাম সহ অনেকে।

জনপ্রিয়

গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার

error: Content is protected !!

তাবলীগ জামাতের উভয় পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০২:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫