সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন ট্রাক ফেনসিডিল-বিদেশি মদ উদ্ধার, আটক ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রুবেল ও সাইকুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন- মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

তিন ট্রাক ফেনসিডিল-বিদেশি মদ উদ্ধার, আটক ৩

প্রকাশের সময়: ১২:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫