বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা কার্যক্রম পর্যালোচনায় পুলিশ সুপার পলাশবাড়ীতে

বিশেষ প্রতিনিধি:গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা মহোদয় পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং থানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি থানায় কর্মরত সকলকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে থানা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)এবিএম রশীদুল বারী, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগণ।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

আইন-শৃঙ্খলা কার্যক্রম পর্যালোচনায় পুলিশ সুপার পলাশবাড়ীতে

প্রকাশের সময়: ০১:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫