শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানখেতে ইঁদুরের দাপট, দুশ্চিন্তায় কৃষক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

চলতি রোপা আমন মৌসুমে গাইবান্ধার ১ লাখ ৩২ হাজার ১৪৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। পরিচর্যা শেষে সার-কিটশান প্রয়োগে খেতগুলো এখন সবুজে ভরে উঠলেও এরই মধ্যে ইঁদুরের দাপটে নষ্ট হচ্ছে ফসল। ফলে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত ধানখেতের চিত্র। কৃষকরা জানান, গাইবান্ধার প্রায় ৭০ ভাগ পরিবার কৃষিনির্ভর। খরা ও প্রতিকূলতা পেরিয়ে এ বছর সেচ দিয়ে ধান রোপণ করলেও ইঁদুরের দাপটে ফসলের ক্ষতি হচ্ছে।

কৃষক মাসুদ মিয়া বলেন, “৩০ শতক বর্গা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। ভালো ফলনের স্বপ্ন ছিল। কিন্তু ইঁদুরের আক্রমণে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে।”

অন্য কৃষক মোজা মিয়া জানান, “ইঁদুর তাড়াতে কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। খুব দুশ্চিন্তায় আছি।”

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, “খুব বেশি পরিমাণ খেতে ইঁদুরের আক্রমণ হয়নি। দেশীয় পদ্ধতিতে বাঁশের ফাঁদ, কলাগাছ ব্যবহার ও ‘লানির‌্যাট’ নামের গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে ইঁদুর দমন সম্ভব।”

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক খোরশেদ আলম জানান, বিষটোপ প্রয়োগসহ বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর দমন কার্যক্রম চলছে। একইসঙ্গে কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

গাইবান্ধায় ওয়াকিটকি ও পুলিশের লোগোসহ ৩ ভুয়া সিআইডি গ্রেফতার, নেপথ্যে ডলার চক্রের খেলা!

error: Content is protected !!

ধানখেতে ইঁদুরের দাপট, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের সময়: ০১:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫