শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের নিচে ঘুম, স্টার্ট দিতেই মৃত্যু—গাইবান্ধায় মর্মান্তিক দুর্ঘটনা

গাইবান্ধা সদর উপজেলায় হৃদয়বিদারক  এক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রোকনুজ্জামান (২০)।

 তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া ১০ নম্বর ইউনিয়নের বাসিন্দা এবং শহিদুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ২৬ জানুয়ারি সকাল আনুমানিক ১১:৪৫ টায়  গাইবান্ধা সদর উপজেলার দুই মাইল এলাকায় সড়ক বিভাগের সামনে একটি ট্রাকের নিচে শুয়ে ছিলেন রোকনুজ্জামান। এ সময় ট্রাকটির চালক বিষয়টি বুঝতে না পেরে গাড়িটি স্টার্ট দেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি চলতে শুরু করলে যুবকের মাথার ওপর দিয়েই চাকা চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবক যে ট্রাকটির নিচে শুয়ে ছিলেন, সেটির রেজিস্ট্রেশন নম্বর রংপুর-ট ১১-০৪৯৯ বলে জানা গেছে।

ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা জও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও অবিশ্বাস্য। কী কারণে ওই যুবক ট্রাকের নিচে শুয়ে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ের গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ গণ উত্তরণকে  জানায়, ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

ট্রাকের নিচে ঘুম, স্টার্ট দিতেই মৃত্যু—গাইবান্ধায় মর্মান্তিক দুর্ঘটনা

প্রকাশের সময়: ০১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬