বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনওর ‘লাঠি-সংস্কৃতি’তে স্তম্ভিত জেলাবাসী,প্রশাসনিক সেবা নাকি ক্ষমতার দাপট?

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তার প্রধান পরিচয় তিনি ‘জনগণের সেবক’। কিন্তু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের সাম্প্রতিক কর্মকাণ্ডে এই সংজ্ঞার উল্টো চিত্র ফুটে উঠেছে। পাম্পে তেল নিতে আসা এক সাধারণ নাগরিককে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারা এবং হাতে লাঠি নিয়ে মারমুখী ‘শো-ডাউন’ করার অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার এমন মারমুখী আচরণে সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন জেগেছে—এটি কি প্রশাসনিক সেবা নাকি জনমনে আতঙ্ক সৃষ্টির মহড়া?

​জ্বালানি সংকটের এই কঠিন সময়ে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। ভুক্তভোগীদের মতে, তারা সেখানে কোনো ত্রাণ নিতে যাননি, বরং নিজের অর্থে জ্বালানি কিনতে গিয়েছেন। অভিযোগ উঠেছে, পাম্প পরিদর্শনে গিয়ে ইউএনও শামীমা আক্তার জাহান এক বাইকারের ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার হাতে থাকা লাঠি এবং আক্রমণাত্মক ভঙ্গি কোনোভাবেই একজন সিভিল সার্ভেন্টের আচরণের সাথে মানানসই নয়।

​​এটিই ইউএনও শামীমা আক্তারের প্রথম বিতর্কিত কর্মকাণ্ড নয়। এর আগে একজন সাংবাদিক তাকে ‘আপু’ সম্বোধন করায় তিনি যেভাবে ক্ষোভ ঝেড়েছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছিল। পেশাদারিত্বের চেয়ে পদের অহমিকা বড় হয়ে ওঠায় বারবার তিনি সংবাদ শিরোনামে আসছেন।
​প্রশাসনিক বিধি মোতাবেক, কোনো নাগরিকের নথিপত্রে ঘাটতি থাকলে তার বিরুদ্ধে মামলা বা জরিমানা করার পূর্ণ এখতিয়ার ইউএনও’র রয়েছে। কিন্তু একজন নাগরিকের গায়ে হাত তোলা বা লাঠি নিয়ে শাসানো কোন আইনের অধীনে পড়ে, তা নিয়ে আইনি বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন।

​”জনগণের করের টাকায় যাদের বেতন হয়, তাদের থেকে এমন শাসক-সুলভ আচরণ অমানবিক ও অগ্রহণযোগ্য। ক্ষমতার চেয়ার মানে দাপট দেখানো নয়, বরং সেবা করার সুযোগ।” ​

​টানা একের পর এক বিতর্কিত এবং অমানবিক কর্মকাণ্ডের পরেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। জনগণের সাথে অশোভন আচরণের জন্য তাকে জবাবদিহিতার আওতায় না আনলে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট আরও ঘনীভূত হবে।

​একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের আচরণ হবে জনবান্ধব, ভীতিকর নয়। কালীগঞ্জের এই ঘটনা কেবল একজন ব্যক্তির আচরণ নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে

জনপ্রিয়

ইউএনওর ‘লাঠি-সংস্কৃতি’তে স্তম্ভিত জেলাবাসী,প্রশাসনিক সেবা নাকি ক্ষমতার দাপট?

error: Content is protected !!

ইউএনওর ‘লাঠি-সংস্কৃতি’তে স্তম্ভিত জেলাবাসী,প্রশাসনিক সেবা নাকি ক্ষমতার দাপট?

প্রকাশের সময়: ০২:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬