সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বাড়ি থেকে আবু হানিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরবেলায় উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ওই গ্রামের মোঃ আব্দুস ছালামের বড় ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর আবু হানিফকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সাঘাটা থানার এসআই আল আমিন ও এসআই রফিকুল ইসলাম রফিকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​নিহতের স্বজনরা জানান, আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে।

​এদিকে আবু হানিফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। একমাত্র উপার্জনক্ষম ও বড় ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

​সাঘাটা থানার পুলিশ জানায়, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

error: Content is protected !!

সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ১২:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬