শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল যেন কৃষকের খামার: গাইবান্ধায় পাঠদান থামিয়ে ছাদে ভুট্টা ও মাঠে ধান মাড়াইয়ের মহোৎসব!

​গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলাকালীন সময়ে স্কুলের ছাদে প্রকাশ্যেই শুকানো হচ্ছে ভুট্টা এবং স্কুল মাঠ দখল করে চলছে ধান মাড়াইয়ের মহোৎসব। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে ব্যক্তিগত খামারে পরিণত করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যখন শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদানে ব্যস্ত, ঠিক তখনই স্কুলের ছাদে বিছিয়ে দেওয়া হয়েছে শত শত মণ ভুট্টা। শুধু তাই নয়, বিদ্যালয়ের মূল খেলার মাঠটিও এখন আর শিক্ষার্থীদের দখলে নেই। সেখানে যান্ত্রিক মেশিনে ধান মাড়াই করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। খড় ও ধানের কুঁড়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো স্কুল চত্বর। ধুলোবালি আর ধান মাড়াইয়ের উচ্চ শব্দে ক্লাসে মনোযোগ দেওয়া তো দূরের কথা, শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, স্কুলটি এখন আর স্কুল মনে হয় না, মনে হয় কোনো কৃষকের উঠান। মাঠ দখল করে ধান মাড়াই আর ছাদে ভুট্টা শুকানোর কারণে বাচ্চারা খেলাধুলা করতে পারে না। এমনকি ধুলোবালির কারণে অনেক শিক্ষার্থীর শ্বাসকষ্ট ও চোখের সমস্যা দেখা দিচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।
​শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল মাঠে ধান মাড়াইয়ের শব্দে শিক্ষকের কথা শোনা যায় না। আবার মাঠজুড়ে খড় আর ধান ছিটিয়ে রাখায় তারা টিফিনের সময়টুকুতেও বাইরে বের হতে পারে না।
​এ বিষয়ে স্থানীয়দের দাবি, সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যক্তিগত কাজ চালানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নীরব ভূমিকা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মদত ছাড়া এভাবে দিনের পর দিন স্কুল দখল করে ধান-ভুট্টার ব্যবসা চালানো সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যালয়ের ছাদে ভুট্টা শুকানো এবং মাঠে ধান মাড়াই বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক। একইসাথে যারা সরকারি সম্পদকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য গাইবান্ধা জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জনপ্রিয়

পৌর পার্কের ফুটপাত এখন ‘চটপটি গলি’: মাসোয়ারার বিনিময়ে বিক্রি হচ্ছে সরকারি রাস্তা!

error: Content is protected !!

স্কুল যেন কৃষকের খামার: গাইবান্ধায় পাঠদান থামিয়ে ছাদে ভুট্টা ও মাঠে ধান মাড়াইয়ের মহোৎসব!

প্রকাশের সময়: ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬