মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: ফুঁসে উঠেছে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন, দ্রুত বিচারের দাবি

শরীয়তপুর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ফুসে উঠেছে গোটা ডাক্তার সমাজ।

এরই প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (১৮ মে) দুপুর ২টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), গাইবান্ধা জেলা শাখা।

​মানববন্ধনে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​একইসঙ্গে সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

​মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা: আ খ ম আসাদুজ্জামান সাজু, সাধারন সম্পাদক শাখাওয়াৎ হোসেন বিপ্লব সহ সকল পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাংবাদিকতার মুখোশে ‘চিঠি সিন্ডিকেট’: রংপুরে আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

error: Content is protected !!

চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: ফুঁসে উঠেছে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন, দ্রুত বিচারের দাবি

প্রকাশের সময়: ০২:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬