বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরের এসিড-যন্ত্রণার পর আমেনার বিদায়: লালমনিরহাটে ফাঁসির দাবিতে রাজপথে ক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শরীরে এসিডের ক্ষত, দীর্ঘ ৯ বছরের অসহ্য যন্ত্রণা আর ক্যান্সারের সাথে লড়াই—অবশেষে হার মানলেন লালমনিরহাটের গৃহবধূ আমেনা খাতুন (২৮)। ২০১৭ সালে স্বামীর ঢেলে দেওয়া এসিড আমেনার শরীর শুধু ঝলসে দেয়নি, তিলে তিলে কেড়ে নিয়েছে জীবনের শেষ নিঃশ্বাসটুকুও। দীর্ঘ বিচারহীনতার ক্ষোভ নিয়ে বুধবার সকালে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাস্তায় নামেন নিহত আমেনার স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাদের দাবি একটাই—পলাতক মূল ঘাতক স্বামীর দ্রুত গ্রেফতার ও ফাঁসি।

​মানববন্ধন চলাকালে কান্নায় ভেঙে পড়ে আমেনার মা জাহানারা বেগম বলেন, “যৌতুকের জন্য আমার মেয়েটারে ওরা শেষ করে দিল। এসিডের ঘা পচে ক্যান্সারে রূপ নিল, ৯টা বছর মেয়েটা আমার একটু শান্তিতে ঘুমাতে পারেনি। গত ২১ আগস্ট রংপুর মেডিকেলে আমার কোল খালি করে চলে গেল। আমি আর কিছু চাই না, শুধু আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।”

​পরিবারের দেওয়া তথ্যমতে, আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার মৃত আমিনুর ইসলামের মেয়ে আমেনার বিয়ে হয়েছিল কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নিয়মিত চলত অমানবিক নির্যাতন। দাবি পূরণ না হওয়ায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাতে শোবার ঘরেই আমেনার গোপনাঙ্গে এসিড ঢেলে দেয় স্বামী আফজাল। সেই ক্ষত পরবর্তী সময়ে ক্যান্সারে রূপ নেয়। দীর্ঘ চিকিৎসার পর গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আদালতে মামলা হলেও দীর্ঘ ৯ বছরেও শেষ হয়নি বিচারকাজ। মামলার অপর আসামি আফজালের মা জামিনে থাকলেও মূল অভিযুক্ত স্বামী আফজাল এখনো ধরাছোঁয়ার বাইরে। আমেনার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে থানায় নতুন করে হত্যা সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নিহতের ভাই জাকির হোসেন, নানা লোকমান হাকিম, লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি স্বপ্না আক্তার, সাধারণ সম্পাদক নাসিমা ইয়াসমিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভ্য সমাজে এমন বর্বর নির্যাতন মেনে নেওয়া যায় না। অবিলম্বে আফজালকে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

​এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, মৃত্যুর ঘটনায় নতুন অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রধান আসামি আফজালকে গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ঘরে ঘরে ফ্রি গাঁজা-ইয়াবা দেয়া হবে, যুব দল নেতার আজব নির্বাচনী পোস্টারে তোলপাড় নোয়াখালী

error: Content is protected !!

৯ বছরের এসিড-যন্ত্রণার পর আমেনার বিদায়: লালমনিরহাটে ফাঁসির দাবিতে রাজপথে ক্ষোভ

প্রকাশের সময়: ০৪:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬