
আধুনিকায়নের অজুহাতে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতি আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক দলিল লেখক অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব মো. মোস্তাফিজুর রহমান মল্লিক। তিনি বলেন, আধুনিকায়নের নাম দিয়ে তৃণমূলের ঐতিহ্যবাহী এই পেশা ও পেশাজীবীদের অস্তিত্ব বিপন্ন করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে অনতিবিলম্বে ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,মো. সিরাজুল ইসলাম মিথেন (সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতি),আব্দুল করিম সরকার (সাধারণ সম্পাদক, সুন্দরগঞ্জ দলিল লেখক সমিতি), রেজাউল করিম (সাংগঠনিক সম্পাদক, সুন্দরগঞ্জ দলিল লেখক সমিতি),রাজু আহম্মেদ (আহ্বায়ক, গোবিন্দগঞ্জ দলিল লেখক সমিতি),মাসুদ সরকার (সাধারণ সম্পাদক, সাদুল্লাপুর দলিল লেখক সমিতি),আব্দুল কাফি (সহ-সভাপতি, পলাশবাড়ী দলিল লেখক সমিতি),আব্দুল লতিফ সরকার (সভাপতি, ফুলছড়ি দলিল লেখক সমিতি) এছাড়াও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি জনাব মো. ইমান আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো. জাহাঙ্গীর আলম।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলিল লেখকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সসাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী রেজিষ্ট্রি অফিস চত্বর থেকে বের হযে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
নিজস্ব প্রতিবেদক 


















