মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বলি ১১ মাসের শিশু: বাবাই তুলে দিল দালালের হাতে, শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করল ডিবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মাদক কেনার টাকা জোগাতে নিজের ১১ মাসের শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক বাবা। বিক্রির সেই টাকার মধ্য থেকে মধ্যস্থতাকারী দালাল নেয় ৯ হাজার টাকা এবং বাবার হাতে ওঠে বাকি ৩১ হাজার টাকা। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযান চালিয়ে বিক্রীত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে এ চক্রের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাহারবাজার এলাকা থেকে প্রথমে বাবা হামিদুল কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তার শ্বশুরবাড়ি থেকে ঘটনার সহযোগী ও বাসের হেলপার মজিদকে আটক করা হয়।

​এরপর অভিযানে গ্রেপ্তার করা হয় চক্রের আরেক সহযোগী ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকার মোরশেদাকে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ির মদনের পাড়া ছলের মোড় এলাকার সোলেমান চৌকিদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের পর শিশুটিকে নিরাপদে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

​জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, শিশু বিক্রির খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও জড়িত তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য গত দু মাস আগে বাবা হামিদুল তার নিজের বাচ্চা টিকে আটক দালালের মাধ্যমে বিক্রি করেছিল।

জনপ্রিয়

মসজিদের ভেতর সোফা-টেবিল পেতে এমপি,র কর্মসূচি, নেটদুনিয়ায় তোলপাড়

error: Content is protected !!

মাদকের বলি ১১ মাসের শিশু: বাবাই তুলে দিল দালালের হাতে, শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করল ডিবি

প্রকাশের সময়: ১০:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬