বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার আসর থেকে যুবলীগ নেতা আনারুল আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলামকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে সদর হাসপাতাল সংলগ্ন বালুয়ার আরিফ খাঁ বাসুদেবপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, বাসুদেবপুর এলাকার চিহ্নিত জুয়া পরিচালনাকারী সুজন ওরফে শাহ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে জুয়ার আসর থেকে হাতেনাতে রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামকে আটক করা হয়।

​আটক আনারুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলুর ছেলে।

​ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকার জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জুয়ার এই অবৈধ কারবার পরিচালনা করা হচ্ছিল। আইন অমান্যকারী ও অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

হাসপাতাল নিজেই যেন রোগী’: গাইবান্ধায় মেডিকেল কলেজের দাবিতে উত্তাল রাজপথ, ডিসির মাধ্যমে স্মারকলিপি

error: Content is protected !!

জুয়ার আসর থেকে যুবলীগ নেতা আনারুল আটক

প্রকাশের সময়: ০৪:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬