মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদী আর দূরত্ব যেন নাগরিক সেবার বাধা না হয়: গাইবান্ধায় জেলা প্রশাসক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নদীভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নতা কিংবা ভৌগোলিক দূরত্ব কোনো অজুহাতেই পিছিয়ে থাকবে না চরাঞ্চলের মানুষ। মূল ভূখণ্ডের মতোই সমান অধিকার নিয়ে তাদের ঘরে পৌঁছাবে রাষ্ট্রের মৌলিক সেবা।

​মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর উদ্যোগে আয়োজিত এক বিশেষ জেলা সেমিনারে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রশাসন ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা। ‘দুর্গম চরাঞ্চলে সরকারি সেবা পাওয়ার সুযোগ ও অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক এই সেমিনারে চরের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, সামাজিক নিরাপত্তা ও কৃষিসেবা প্রাপ্তির নানা সংকট ও সমাধানের পথ নিয়ে সরাসরি মতবিনিময় হয়।

​ফ্রেন্ডশিপের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাঈম কামরানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, “ভৌগোলিক সীমাবদ্ধতা কোনো মানুষের নাগরিক অধিকার খর্ব করতে পারে না। চরবাসীর সেবা পাওয়ার অধিকার দেশের যেকোনো অঞ্চলের নাগরিকের মতোই সমান। প্রশাসন, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থা—সবার আন্তরিক সমন্বয়ে চরের প্রতিটি ঘরে সেবা পৌঁছে দেওয়া হবে।”

​সেমিনারে চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বাস্তব চিত্র তুলে ধরে জানান, তথ্য ঘাটতি এবং বৈরী যাতায়াত ব্যবস্থার কারণে সাধারণ মানুষ ইউনিয়ন বা উপজেলা পরিষদে গিয়ে তাৎক্ষণিক সেবা নিতে ভোগান্তির শিকার হন। বিশেষ করে দুর্যোগ ও বর্ষা মৌসুমে এ সংকট আরও বাড়ে।

​অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ প্রজেক্টের জেনারেল ম্যানেজার একরামুল হক ও রিজিওনাল কো-অর্ডিনেটর ইউনুস আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা চরাঞ্চলে সরকারি সেবা কার্যক্রমকে নিয়মিত ও আরও বেগবান করতে বিশেষ সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন।

জনপ্রিয়

নদী আর দূরত্ব যেন নাগরিক সেবার বাধা না হয়: গাইবান্ধায় জেলা প্রশাসক

error: Content is protected !!

নদী আর দূরত্ব যেন নাগরিক সেবার বাধা না হয়: গাইবান্ধায় জেলা প্রশাসক

প্রকাশের সময়: ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬