বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের টাঙ্কিতে তেল নয়, মিলল সাড়ে ৬ কেজি গাঁজা: গাইবান্ধায় ট্রাফিকের চোখ ফাঁকি দিতে গিয়ে ধরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাহনটি বাজাজ পালসার মোটরসাইকেল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কী লুকিয়ে আছে। কিন্তু নিয়মিত তল্লাশির মুখে পড়তেই চালক বাইক ফেলে রেখে দিল ভোঁ-দৌড়। পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটির পার্টস খুলতেই বেরিয়ে এল অভিনব মাদক পাচারের চিত্র—তেলের টাঙ্কি ও সাইড কভারের ভেতর জ্বালানির বদলে ঠাসা রয়েছে গাঁজা।

​আজ সকাল আনুমানিক ১০টায় গাইবান্ধা শহরের ব্যস্ততম জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জেলখানা মোড়ে রুটিন ট্রাফিক ডিউটি করছিল পুলিশ। সকাল ১০টার দিকে সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত এবং গৌতম।  কিন্তু সংকেত পাওয়ার সাথে সাথেই চালক বাইকটি রাস্তায় ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

​চালকের এমন অস্বাভাবিক আচরণে সন্দেহ ঘনীভূত হলে ট্রাফিক পুলিশ গাইবান্ধা সদর থানা-পুলিশকে খবর দেয়। পরে দুই দলের যৌথ উপস্থিতিতে মোটরসাইকেলটিতে গভীর তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাইকের তেলের টাঙ্কি ও পাশের কভার (সাইড প্যানেল) খুলতেই দেখা যায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা গাঁজার প্যাকেট। পরিমাপ করে সেখান থেকে মোট ৬ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

টিআই এডমিন আলতাফ বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং মাদকের জিরো টলারেন্সে আমাদের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে তারই ধারাবহিকতায় আজ পুরাতন জেলখানা মোড়ে এই মাদক  উদ্ধার হয়। সেই সাথে বাইকের চালক কে আটকের চেষ্টা চলছে।

​এদিকে সদর থানা পুলিশ উপস্থিত হয়ে মোটরসাইকেলটি সহ উদ্ধারকৃত মাদক জব্দ করেছে এবং পলাতক চালককে  শনাক্ত ও আটকের জোর তৎপরতা চলছে বলে ও জানিয়েছে।

জনপ্রিয়

তেলের টাঙ্কিতে তেল নয়, মিলল সাড়ে ৬ কেজি গাঁজা: গাইবান্ধায় ট্রাফিকের চোখ ফাঁকি দিতে গিয়ে ধরা

error: Content is protected !!

তেলের টাঙ্কিতে তেল নয়, মিলল সাড়ে ৬ কেজি গাঁজা: গাইবান্ধায় ট্রাফিকের চোখ ফাঁকি দিতে গিয়ে ধরা

প্রকাশের সময়: ১১:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬