সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাস ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে মারধর, সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই: আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পথরোধ করে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে মারধর ও নগদ সাড়ে ৫ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. শামীম মিয়া  নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​আটক শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

​অভিযোগকারী ব্যবসায়ী মো. আইয়ুব হোসেন (৩৪) গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (আদর্শ থানাপাড়া) এলাকার বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের পাশে বিকাশ, নগদ ও রকেটের এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত।

​এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আইয়ুব হোসেন। পথে বুজরুক বোয়ালিয়া মৌজার জে.পি. পেট্রলপাম্পের প্রায় ২০০ গজ দক্ষিণে নির্জন জায়গায় পৌঁছালে একটি নোহা মাইক্রোবাস এসে তাঁর গতিরোধ করে।

​মুহূর্তের মধ্যেই মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা নেমে আইয়ুব হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর হাতে থাকা কালো রঙের একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর দাবি, ছিনতাই হওয়া ওই ব্যাগে ব্যবসার নগদ সাড়ে ৫ লাখ টাকা, আনুমানিক ১৪ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ও দোকানের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

​হামলার সময় ব্যবসায়ীর চিৎকারে পাশের পেট্রলপাম্পের কর্মচারী ও স্থানীয় পথচারী হেলাল মন্ডল দ্রুত এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীদের কয়েকজন মাইক্রোবাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে শামীম মিয়াকে ফেলে গেলে ভুক্তভোগী ও স্থানীয়রা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

​এ ঘটনায় আইয়ুব হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। তিনি জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে এবং এ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

জনপ্রিয়

চিকিৎসাসেবায় গাইবান্ধাবাসীর পাশে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক: প্রাইম হাসপাতালে শুরু হলো চেম্বার

error: Content is protected !!

মাইক্রোবাস ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে মারধর, সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই: আটক ১

প্রকাশের সময়: ০৪:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬