মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার কর্মীর মুখোশে টাকা আত্মসাৎ ও কুপ্রস্তাব, রাজি না হওয়ায় পুলিশ সুপার ও ‘ডিবি’র মাধ্যমে তুলে নেযার হুমকি!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪১৬ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার তদন্তাধীন অবস্থায় ন্যায়বিচার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মো. নূরে আলম সিদ্দিক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। টাকা ফেরত চাওয়ায় ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে বড় ধরনের ক্ষতি ও ডিবি পুলিশ দিয়ে হাজতে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী খাদিজা আক্তার শান্তা (২৫) বাদী হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়া এলাকার মৃত মফেল উদ্দীনের মেয়ে। অভিযোগপত্রে অভিযুক্ত নূরে আলম সিদ্দিকের পিতার নাম ও সুনির্দিষ্ট ঠিকানা অজ্ঞাত উল্লেখ করা হলেও তার বাড়ি সুন্দরগঞ্জ এলাকায়। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে ‘মানবাধিকার কমিশন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা’-এর পরিচালক হিসেবে পরিচয় দিতেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে দায়ের করা একটি মামলার তদন্তের কাজে সুন্দরগঞ্জ থানায় যাতায়াতের সময় নূরে আলম সিদ্দিকের সঙ্গে শান্তার পরিচয় হয়। ওই সুযোগে নূরে আলম নিজেকে মানবাধিকার কমিশনের পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং গণমাধ্যমে সংবাদ প্রচারের আশ্বাস দিয়ে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে রাজি হলে গত ৭ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি বাদীকে তার বাসায় নিয়ে গিয়ে ১০ হাজার টাকা নেন। পরবর্তীতে বিভিন্ন তারিখে আরও ৩২ হাজার টাকা মিলিয়ে মোট ৪২ হাজার টাকা হাতিয়ে নেন।

​ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিনেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় টাকা ফেরত চাইলে নূরে আলম সিদ্দিক তাকে বাসায় ডেকে নিয়ে অনৈতিক ও অবৈধ কাজের প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে কথা না শুনলে বড় ধরনের ক্ষতি করা হবে এবং ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে হাজতে পাঠানো হবে বলে ভয়ভীতি ও হুমকি দেন। স্থানীয়ভাবে টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর থানায় এসে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন শান্তা।

এ ছাড়াও আজ দুপুরে কৌশলে বাদি কে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ডেকে নিয়ে অভিযুক্ত সিদ্দিক বিষয়টি ম্যানেজের চেষ্টা করে ব্যার্থ হয়ে বাদীনির সাথে খারাপ আচরন করে।  বিষয়টি বুঝতে পেরে কর্তব্যরত পুলিশ সদস্য বাদীনিকে পুলিশ সুপারের নিকট নিয়ে গেলে তিনি বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

​যোগাযোগ করা হলে অভিযুক্ত নূরে আলম সিদ্দিক (মোবাইল: ০১৬১৬৬১৯৬০২ ও ০১৭১০৪৬১০০২) তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এবং উল্টো বাদীকে ‘প্রতারক’ বলে আখ্যা দেন। তবে পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখানোর বিষয়টি তিনি স্বীকার করেছেন। এ ছাড়া তিনি নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে দাবি করেন।

​সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বাদী শান্তা বিকেলে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মানবাধিকার কর্মীর মুখোশে টাকা আত্মসাৎ ও কুপ্রস্তাব, রাজি না হওয়ায় পুলিশ সুপার ও ‘ডিবি’র মাধ্যমে তুলে নেযার হুমকি!

error: Content is protected !!

মানবাধিকার কর্মীর মুখোশে টাকা আত্মসাৎ ও কুপ্রস্তাব, রাজি না হওয়ায় পুলিশ সুপার ও ‘ডিবি’র মাধ্যমে তুলে নেযার হুমকি!

প্রকাশের সময়: ০৯:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬