বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে নিহত ১, আহত এক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • ৩২৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বজ্রপাতে শমসের আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় নিহতের সাথে থাকা মোঃ ছলে মাহমুদ (৫৫) নামে আরো একজন আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুরা এলাকায় এঘটনা ঘটে।

নিহত শমসের আলী ওই এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্র্রিস আলী মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে যোহর নামাজ শেষে বাড়ির পাশে থাকা কবর স্থানে কবর জিয়ারত করতে যান শমসের আলী ও ছলে মাহমুদ। এ সময় হঠাৎ বজ্রপাতে শমসের আলী ও ছলে মাহমুদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শমসের আলীকে নিহত ঘোষনা করেন এবং গুরুতর আহত অবস্থায় ছলে মাহমুদকে হাসপাতালে ভর্তি করে নেন। বর্তমানে ছলে মাহমুদ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয়

চোরের স্বর্গরাজ্য! সুন্দরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ট্রান্সফর্মার চুরি, অতিষ্ঠ গ্রাহক

error: Content is protected !!

বজ্রপাতে নিহত ১, আহত এক

প্রকাশের সময়: ১০:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০