বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার ফুলছরিতে কাশবনে ছবি তুলতে গিয়ে কিশোরী ধর্ষিত : গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের কাশবনে ছবি তুলতে গিয়ে দুই বখাটের ধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী । পুলিশ অভিযুক্ত দুই বখাটে মাহবুব ও পলাশকে গ্রেফফতার করেছে ।

ফুলছড়ি থানার ওসি কাওসার আলী জানায় ,গাইবান্ধা শহরের ব্রীজ রোডের বাসিন্দা নজরুল মিয়ার মেয়ের সাথে সাঘাটার মাহবুব নামের এক বখাটের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুরে মাহবুব ও তার বন্ধু পলাশকে নিয়ে সাঘাটা থেকে গাইবান্ধায় আসে । তারপর বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিকেলে মেয়েটিকে নিয়ে ভ্যান যোগে ফুলছড়িতে যায়। যমুনা নদীর পার হয়ে কাশ বনে ছবি তোলার উদ্যোশ্যে ফুলছড়ির চরে নিয়ে যায়।

নির্জন স্থানে কাশবনে নিয়ে আরেক প্রেমিক মাহবুব ও পরে পলাশ মেয়েটিকে পালাক্রমে ধর্ষন করে । এসময় তারা একে অপরের ধর্ষনের ছবি ভিডিও ধারন করে মোবাইলে। তারপর তাকে কাশবনে রেখে দুই বখাটে যমুনা নদী পার হয়ে সটকে পড়ে ।

পরে এলাকার লোকজন মেয়েটিকে উদ্ধার করে । এসময় ধর্ষিতা মেয়েটি লোকজনের কাছে ঘটনা খুলে বলে। পরে তাদের সহায়তায় মেয়েটি তার বাড়িতে আসে এবং তার মাকে সাথে নিয়ে ফুলছড়ি থানায় গিয়ে ঘটনা খুলে বলে । পুলিশ ঘটনা শুনে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক দুই বখাটে মাহবুব ও পলাশকে গ্রেফতার করে । আজ শনিবার রাতে ধর্ষিতার মা শিল্পি বেগম বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করে।

জনপ্রিয়

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

error: Content is protected !!

গাইবান্ধার ফুলছরিতে কাশবনে ছবি তুলতে গিয়ে কিশোরী ধর্ষিত : গ্রেফতার ২

প্রকাশের সময়: ০৯:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১