বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক সম্পর্ক করে বিয়ে না করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের পান ব্যবসায়ী মজনু সরকারের  পুত্র শিবলু সরকার কর্তৃক প্রতিবেশী রহীম এবং মর্জিনার  কলেজ পড়ুয়া কন্যার  সাথে তিন বছর ব্যাপী বিয়ের প্রলোভন দিয়ে স্বামী স্ত্রীর মত  শারীরিক সম্পর্ক করেও বিয়ে না করে প্রতারণা করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার হওয়ায় সেই অভিমানে উক্ত কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে  উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ৯ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত গ্রামের উল্লেখিত পান ব্যবসায়ী মজনু সরকারে  পুত্র মোঃ শিবলু সরকার প্রতিবেশী আকন্দ পাড়া এলাকার রহীম মিয়া ও মর্জিনা দম্পতির  কলেজ পড়ুয়া মেয়ের সাথে তিন বছর পুর্বে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি উল্লেখিত কলেজ ছাত্রীর বাবা মা টের পেয়ে তাকে ঢাকায় নিয়ে যায়।
কিন্তু ধুরন্ধর শিবলু সরকার মোবাইলে তাদের প্রেম জিইয়ে রাখে। সেই সুবাদে প্রায় প্রায় শিবলু সরকার মেয়েটিকে মোবাইলে ডেকে এনে একই কায়দায় শারীরিক চাহিদা পূরণ করতে থাকে।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর’ ২০২৪ ইং তারিখে শিবলু সরকার কলেজ ছাত্রীকে বিয়ে করবে বলে ঢাকা থেকে বাড়িতে ডেকে আনে। ওই দিন দিবাগত আনুমানিক রাত ১১ টার দিকে শিবলু সরকার কলেজ ছাত্রীর বাড়িতে এসে বাড়ি ফাঁকা পেয়ে আবারো ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরেরদিন সকালে বিয়ে করবে বলে চলে যায়। কিন্তু শিবলু সরকারের পিতা মজনু সরকার বিষয়টি আঁচ করতে পেরে অন্যত্র শিবলু সরকারকে বিয়ে করায়।

গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন  উক্ত কলেজ ছাত্রী জানান, আমি মোবাইলে শিবলু সরকারের সাথে কথা বললে শিবলু সরকার আমায় বলেন, বাবা-মা জোর অন্যত্র বিয়ে করিয়েছে। তারপরও আমি তোমাকেই বিয়ে করবো। তবে কিছু দিনের মধ্যে বাবা মায়ের বিয়া করানো বউকে তালাক দিয়া আমাকে বিয়ে করবে।

 ধুরন্ধর শিবলু সরকার এভাবে কলেজ ছাত্রীর মনে আরো বেশি বিশ্বাস স্থাপন করে। সেই মোতাবেক ১৪ অক্টোবর সকালে শিবলুর কথামত কলেজ ছাত্রী শিবলু মিয়ার বাড়িতে যায়। এ সময় শিবলুর বাবা মজনু সরকার ও মা শিরিনা বেগম বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টার এক পর্যায়ে গলার ওড়না পেচিয়ে ধরে দুই দিক থেকে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। একই সাথে তারা অটোওয়ালাকেও বেদম মারপিট করেছে। সুত্র আরো জানায়, ওইদিন বিকেলে ঘন্টা ব্যাপী মাঠেরপাড় বাজারে শিবলুর দোকানে কলেজ ছাত্রীর তর্কবির্তক হয়।

পরবর্তিতে বাড়িতে গিয়ে মনের দুঃখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্কুল ছাত্রী। এ সময় গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে এ যাত্রা থেকে রক্ষা করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত কলেজ ছাত্রী হাসপাতালের ৯ নং বেড়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে গাইবান্ধা থানায় ধর্ষণ মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে নির্ভরশীল সুত্র থেকে জানা গেছে। অন্য দিকে শিবলুর পিতা মজনু সরকার বিভিন্ন দালালের মাধ্যমে বিষয় টি ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় সুধি সমাজের দাবী এই শিবলু সরকারের পাশাপাশি পিতা মজনুসরকার কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিয়ে শিবলু সরকারে পিতা মজনু সরকারের সাথে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও মেয়েটিকে বহনকারী রিক্সা ওয়ালেকে মারার কথা স্বীকার করেন ।

জনপ্রিয়

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

error: Content is protected !!

শারীরিক সম্পর্ক করে বিয়ে না করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রকাশের সময়: ১০:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪